কক্সবাজারে ভার্চুয়াল আদালতে ১০ মামলার শুনানিতে ১২ আসামির জামিন

প্রতীকী ছবি

সারা দেশ

কক্সবাজারে ভার্চুয়াল আদালতে ১০ মামলার শুনানিতে ১২ আসামির জামিন

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে, ২০২০

করোনা পরিস্থিতির কারণে দেশে প্রথমবারের মত চালু হওয়া অনলাইন বা ভার্চুয়াল আদালতের কার্যক্রমে কক্সবাজারে ১২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এই রায় দেন।

শুনানিতে অংশ নেওয়া কক্সবাজারের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট মো. ফরিদুল আলম জানান,করোনা পরিস্থিতির কারণে সারাদেশে এখন ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু হয়েছে। এরই অংশ হিসাবে কক্সবাজারেও এই কার্যক্রমের আওতায় বুধবার ১১ টি মামলার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ টি মামলা বাতিল হয়েছে আর ১০ টি মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক ১২ জন আসামীর জামিন মঞ্জুর করেছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে সুফল সব জায়গায় পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে এই কার্যক্রম আরো বাড়বে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads