কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য ৪৫ লাখ ১৩ হাজার ৪৮২ টি নতুন বই আসছে। ইতি মধ্যে বেশির ভাগ বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসে পৌছেছে আবার অনেক বই স্কুলেও পৌছে গেছে। প্রতি বছরের ন্যায় এবছরও ১ জানুয়ারী প্রত্যেক স্কুলে বই উৎসব শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। এদিকে সরকারি উদ্দ্যেগে বিনামূল্যে শিক্ষার্থীদের বিতরণকে যুগান্তকারী পদক্ষেপ বলে জানিয়েছেন জেলার শিক্ষাবিদরা।
কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,মাধ্যমিক স্তুরে নতুন বছরে শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ৩০ লাখ ৫ হাজার ২৫৪ টি। জেলায় মাধ্যমিক স্কুলের সংখ্যা ২০৬ টি এবং মাদ্রাসা আছে ১৩৬ টি। এর মধ্যে শিক্ষার্থী আছে প্রায় ৩ লাখ। ইতি মধ্যে ৮০% বই চলে এসেছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন চৌধুরী বলেন, সরকার শিক্ষাকে সার্বজনিন করার জন্য বহুমমুখি প্রচেস্টা চালাচ্ছে। ফলে এখন আর কোন স্কুলে এমপিও ছাড়া নেই, প্রত্যেক শিক্ষকের বেতন দ্বিগুন হয়েছে, বেড়েছে অন্যান্য সুবিধা, ছাত্রদের এখন আগের মত ফি দিতে হয়না। অবকাঠামোগত সুবিধা বেড়েছে বহুগুন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকে চলতি বছর বইয়ের চাহিদা ১৫ লাখ ৮ হাজার ২২৮ টি। ছাত্র সংখ্যা ৩০ হাজার ৯৬৪ জন। ইতি মধ্যে বেশির ভাগ বই এসে গেছে বাকি বই ডিসেম্বরের মধ্যে চলে আসবে। যথারীতি ১ জানুয়ারী প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালন করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এখন অনেক উন্নত, সব প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় করণ হয়েছে, সব শিক্ষক সরকারি বেতন সহ সমস্ত সুবিধা পাচ্ছে, সম্পূর্ন বিনামুল্যে বই থেকে শুরু করে সব কিছু পাচ্ছে শিক্ষার্থীরা। সব মিলিয়ে বর্তমান সরকারের মত শিক্ষা বান্ধব সরকার আর হতে পারেনা।





