ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৯ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় ও বর্তমানে সার্কের রাজধানী পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় ও বর্তমানে সার্কের রাজধানী পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। 

এছাড়াও তিনি মহাস্থান হযরত শাহ সুলতান মাহী সাওয়ার বলখী (রঃ) এর মাজার, গোবিন্দভিটা, জাহাজ ঘাট, মহাস্থান জাদুঘর, মসলা গবেষণা কেন্দ্র, গোকুল বেহুলার মেধ ও ভাসু বিহার পরিদর্শন করেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অীফসার আলমগীর কবীর, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, কাস্টডিয়ান রাজিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads