গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীর পর এবার কৃষকের ক্ষেতের বোর ধান কেটে দিল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা।বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যুবলীগের নেতা-কর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে তা মাড়াই করে দেন।
এর আগে, কালীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদেকন নেতৃত্বে স্থানীয় কৃষকদের ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করে দেন। যা এখনও অব্যহত রয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কালীগঞ্জে চলা লকডাউনে অনেকটাই বিপর্যস্ত উপজেলার স্বল্প আয়ের সাধারণ মানুষ। এ অবস্থায় সারা দেশের মতো এ উপজেলায়ও বোরো ধান কাটা মৌসুম শুরু হয়েছে। ধান কাটতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা শ্রমিকের অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পারায় বাহাদুরসাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড ভূঁইয়াব গ্রামের কৃষক করিম মিয়া ও সাহিন শেখসহ অনেকেই বিপাকে পড়েছেন।
কৃষকের দুর্ভোগের কথা শুনে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ঈসমাইল শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খাঁনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের ২ বিঘা জমির ধান কেটে ও বাড়ি পৌঁছে দিয়ে মাড়াই করে দেওয়া হয়।
এ সময় যুবলীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াব গ্রামের কৃষক করিম বলেন, এবার জমিতে ধানের ফলন বেশ ভালো হয়েছে। করোনাভাইরাসের কারণে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা লকডাউন থাকায় উত্তরাঞ্চলের কোনো শ্রমিক এ উপজেলায় আসতে পারছেনা। এতে ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলাম। শ্রমিক না পাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে জেনে যুবলীগ নেতা ঈসমাইল শেখ ও ফয়সাল আহমেদ খাঁন আমাকে আশস্ত করেন এবং নেতাকর্মী নিয়ে ধান কেটে দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মোতাবেক তারাসহ তাদের অন্যান্য নেতাকর্মীরা আমার ১ বিঘা জমির বোরো ধান কেটে দেন। এ সময় কৃষক সাহিন শেখের ১ বিঘা জমির ধান কাটেন এবং বাড়ি পৌঁছে তা মাড়াই করে দেন।
বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ঈসমাইল শেখ জানান, কালীগঞ্জের শান্তিকন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগ। দুর্যোগে সব সময়ই যুবলীগ নেতা-কর্মী কৃষকের পাশে থাকবে। এমনিভাবে যদি প্রত্যেকে একে অন্যের সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যাবে।





