এবার গৃহকর্মী রেশমা গ্রেফতার

ছবি : সংগৃহীত

অপরাধ

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা

এবার গৃহকর্মী রেশমা গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী রেশমাকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গতকাল রোববার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান, পলাতক রেশমাকে মিরপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এ মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন তিনি। এ ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যান। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদের সন্দেহ করছে।

মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। সুকন্যা টাওয়ারে তার স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads