এফআর টাওয়ারে উদ্ধার অভিযান সমাপ্ত

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

এফআর টাওয়ারে উদ্ধার অভিযান সমাপ্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০১৯

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন। আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালায়। তবে এদিন নতুন করে কোনো মরদেহ পাওয়া যায়নি।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের নিহত হয়েছেন ২৫ জন। আগুনে আহত ৫৯ জনের মধ্যে ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল। 

ডা. সামন্ত লাল বলেন, এখন যে ৬ জন আছে, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আশা করা যাচ্ছে সুস্থ হয়ে যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads