লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবারের অমর একুশে বইমেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। এ মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এ বছরের গ্রন্থমেলার বিস্তৃতি ছিল ২৫ হাজার বর্গফুট। ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানকে ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।





