চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে বুধবার (২৮ ফেব্র“য়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মো: একরাম হোসেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার এবং বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সমাজের সর্বস্তরের জনসাধারণনের প্রতি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: মাসুদ সরদার, কাজী আবু সাহিন, অলিউজ্জামান জুয়েল খলিফা, অর্চনা দেবী বড়াল, সামিয়া রহমান বিউটি, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মেরাজুল খান, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, শেখর ভক্ত প্রমূখ।
/মামুন





