সারা দেশ

উন্নয়ন অভিযাত্রায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুরে রেললাইন যুক্ত করব:ডাঃ মোহাম্মদ সাদিক

  • ''
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী হলে উন্নয়ন অভিযাত্রায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুরকে রেললাইন যুক্ত করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ ৪ আসনে আওয়ামিলীগের নৌকা মার্কার মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোহাম্মদ সাদিক।

তিনি মঙ্গলবার(২৬ ডিসেম্বর)দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এই অঙ্গিকার করেন তিনি।

এসময় তিনি আরও বলেন,আমি যুগ যুগ ধরে সাংবাদিকতার সাথে জড়িত আছি। আমি আমার কর্মজীবনের শুরুটাই সাংবাদিকতা দিয়ে,এর সাথে জড়িত ছিলাম অনেকদিন। আর এখনও আমাকে এই অবস্থানে আনায়ও গণমাধ্যমের ভূমিকা রয়েছে তাই গনমাধ্যমের কাছে আমি রৃনী।

নির্বাচন নিয়ে তিনি বলেন,আমি অনেক পরীক্ষা দেখেছি আগামী ৭ই জানুয়ারী আমার নিজের পরীক্ষা। আপনারা সম্মানিত ভোটাররা ৭ জানুয়ারি আমার খাতা দেখবেন। আমি এই এলাকার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি লিডার হতে আসি নি। কর্মী হতে এসেছি।

আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আমি নির্বাচিত হলে কি করব। আমি নির্বাচিত হলে যে ব্রীজ গুলোর জন্য মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় কাদেঁ চোখের জল ফেলে সেই ব্রীজ গুলো নির্মাণ করব। স্কুল কলেজ নিয়েও কাজ করব। শহরের কোনো বাইপাস সড়ক নেই তা করা জরুরি ও সুরমার পাড় রক্ষা শহর রক্ষা বাঁধ রক্ষা করার স্বপ্ন রাখি। সীমান্ত চেকপোস্ট প্রয়োজন,ইমিগ্রেশন তৈরী হলে সুনামগঞ্জ জীবন ফিরে পাবে। পৌর সভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করার জন্য যা যা করা প্রয়োজন করব। তরুন মাজকে মাদক মুক্ত রাখতে মাঠের ব্যবস্থা করব যাতে করে তারা খেলাধুলা মনোনিবেশ করে,বেকার যুবকদের কর্মসংস্থান তৈরী করার চেষ্টা করব। দীর্ঘদিন এই আসনে আওয়ামিলীগের নৌকা মার্কার কোন প্রার্থী ছিল না আমি আওয়ামিলীগ নৌকার প্রার্থী। এক কথায় সুনামগঞ্জের উন্নয়নে সবোচ্ছ চেষ্টা চালিয়ে যাব।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সহ সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। এসময় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads