জাতীয়

উদযাপন চলবে এ বছর জুড়েও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২১

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এ বছরজুড়েও উদযাপন করা হবে। মুজিববর্ষ উদযাপনের লক্ষে গৃহীত সবকর্মসূচি কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে নির্ধারিত সময়ে পালন করা সম্ভব হয়নি। এ কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ২০২১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মের শত বছর হওয়ায় গত ১৭ মার্চ থেকেই শুরু হয় মুজিববর্ষ উদযাপন।

জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে ২০১৮ সালের জুলাইয়ে সরকার ২০২০-২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে। এজন্য গত বছর ১৪ ফেব্রুয়ারি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’ নামে দুটি কমিটিও গঠন করা হয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি শুরু হয় মুজিববর্ষের ক্ষণগণনা। সেদিন রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন উন্মোচন করা হয় মুজিববর্ষের লোগো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads