ঈশ্বরদী বাজারে ক্রেতা সাধারণের ভীড়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈশ্বরদী বাজারে ক্রেতা সাধারণের ভীড়

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে, ২০২০

ঈশ্বরদীতে ঈদ উপলক্ষ্যে বাজারে ক্রেতা সাধারণের ভীড় বেড়েছে। আজ সোমবার ঈশ্বরদী বাজারে মানুষের ঢল নামে। মানব সমাগমের পাশাপাশি সকল দোকানপাটও খুলে যায়। মানুষের ভীড়ে ঈশ্বরদীর মেইন সড়কে রিকশা, অটো, মোটর সাইকেলসহ সকল যানবাহন বাজার এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়।

এই অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকীকে পুলিশ ফোর্স ও মাইক নিয়ে হিমশিম খেতে দেখা যায়।

ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, বাজারে পর্যাপ্ত মানুষের সমাগম হয়েছে ফলে হিমসিম খেতে হচ্ছে নিরাপত্তাবাহিনীকে।

দোকানপাট খোলার ক্ষেত্রে সরকারের যে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হয়েছিল, বেশীরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। ১২ বছরের কম বয়সী শিশু ও বৃদ্ধদের বাজারে যাওয়ার যে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে সেটিও কেউ না মেনে শিশুদের নিয়ে জামা-কাপড় কিনতে দেখা গেছে। ঈশ্বরদী বাজারে রোববার ও সোমবার সকাল থেকেই চাঁদ রাতের অবস্থা বিরাজ করছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads