ঈশ্বরদীতে গবেষণা সম্প্রসারণ কর্মশালা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে গবেষণা সম্প্রসারণ কর্মশালা

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০২০

ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে বুধবার দিনব্যাপী ‘গবেষণা সম্প্রসারণ কর্মশালা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মহাপরিচালক ড. আমজাদ হোসেন।

প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার হোসেন ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় আলোচকরা বলেন, চিনি শিল্প আজ কঠিন দুর্যোগের সম্মুখীন। এই শিল্পকে কীভাবে লাভজনক করা যায় এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে একত্রে কাজ করতে হবে। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আখ চাষ সম্প্রসারণ ও চিনি আহরনের হার বৃদ্ধির কথা বলা হয়।

করোনা মহামারীতে সীমিত পরিসরে আয়োজিত এই কর্মশালায় সুগারক্রপ চাষের বিদ্যমান সমস্যা সমাধানে বিএসআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তি উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. সমজিৎ পাল।

প্যানেল আলোচনায় অংশগ্রহন করেন বিএসএফআইসি’র মহাব্যবস্থাপক ইউসুফ আলী, সিডিআর প্রতিনিধি মিজানুর রহমান, বিএসআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাদিরা ইসলাম,  শামসুল আরেফিন, ওমর খৈয়াম, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইয়ুম হোসেন, রাশেদুর রহমান রাজীব প্রমূখ। সঞ্চালনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কোহিনুর বেগম ও বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ, সুগার মিল, আখচাষীসহ বিভিন্ন পর্যায়ের কৃষি বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads