২০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তা। তার নাম ওলিউর রহমান সেতু (৪২) তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন দফতরের শাখা কর্মকর্তা। আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ওলিউর রহমান সেতুকে আটক করি। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-৭/০৪/০৩।
বিশ্ববিদ্যালেয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম আব্দুল লতিফ বলেছেন, বিষয়টি শুনেছি তবে সুনির্দ্দিষ্ট তথ্য পাইনি। পেলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, এর আগে ওলিউর রহমান সেতু ধর্ষণ মামলার দায়ে ৭ মাস কারাভোগ করেন।





