জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আব্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের শাবেল আলীর ছেলে কৃষক আব্বাস আলী (৪২) মাঠে কাজ করছিল। এ সময় হঠাৎ তার উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





