ইবি ছাত্রীর স্বর্ণপদক জয়

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

ইবি ছাত্রীর স্বর্ণপদক জয়

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০১৯

দেশের ৬৫ টি বিশ্বিবদ্যালয়ের প্রতিযোগীদের পেছনে ফেলে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে (ম্যারাথন) গোল্ড মেডেল জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী তামান্না আক্তার। আজ শুক্রবার সকাল ৮টায় ঢাকায় অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস’ প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন।

তামান্না আক্তার ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।

জানা যায়, সকাল সাড়ে ৮ টায় রাজধানীর হাতিরঝিলে চক্রাকার রাস্তায় প্রায় সাড়ে ৭ হাজার মিটার এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত গত ১৭ মার্চ শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads