ইনফোবিপ এর আয়োজনে অনুষ্ঠিত হলো অনলাইন অধিবেশন

সংগৃহীত ছবি

জাতীয়

ইনফোবিপ এর আয়োজনে অনুষ্ঠিত হলো অনলাইন অধিবেশন

  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০২১

গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্ল্যাটফর্ম ইনফোবিপ এর উদ্যোগে, থিংক আর্ট লিমিটেড ২৪শে সেপ্টেম্বর, ২০২১ তারিখে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO) এর সহযোগিতায় "গ্রাহক অভিজ্ঞতা এবং এজেন্ট পারফর্মেন্স উন্নতিকরণে কল সেন্টার এর আধুনিকীকরণ" শীর্ষক একটি বিশেষ অনলাইন সেশনের আয়োজন করেছে।

BACCO এর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই সেশনটি শুরু হয়। উক্ত অধিবেশনে ইনফোবিপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাহাদ হোসেন, ইনফোবিপ-এর সিঙ্গেল ইন্টারফেস ভিত্তিক অমনি-চ্যানেল ক্লাউড কন্টাক্ট সেন্টার এর মাধ্যমে কিভাবে কন্টাক্ট সেন্টার প্রতিষ্ঠানগুলো উন্নত কাস্টমার এক্সপেরিয়েন্স এবং এজেন্টদের পারফর্মেন্স বৃদ্ধির পাশাপাশি অপারেশনাল খরচ কমিয়ে নিরবিচ্ছিন্ন ও পার্সোনালাইজড অমনিচ্যানেল সংযোগ স্থাপন করতে পারে সে বিষয়ে বিষদ আলোচনা করেন।

গ্রাহকদের অভিজ্ঞতা তুলে ধরতে কাস্টমার চ্যাট সেশন অনুষ্ঠিত হয়েছিল যেখানে মোঃ, আনিসুর রহমান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, কন্টাক্ট সেন্টার, এবিডব্লিউ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর্থিক প্রতিষ্ঠান ভিত্তিক নানা ধরণের কাস্টমার এক্সপেরিয়েন্স ট্রেন্ডসমূহে আলোকপাত করেন। ইনফোবিপের সল্যুশন কিভাবে কানেক্টেড কাস্টমার এক্সপেরিয়েন্স প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সর্বোপরি অমনিচ্যানেল কাস্টমার জার্নি নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি কথা বলেন।

পরিশেষে, "দ্য ইভল্যুশন অফ কল সেন্টারস টুওয়ার্ডস গ্রেট কাস্টমার এক্সপেরিয়েন্স" বিষয় নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে মেহেদী হাসান জুলফিকার, ডিরেক্টর অপারেশন্স, টাস্কইটার বাংলাদেশ লিমিটেড; মোঃ মুসনাদ ই আহমেদ, সিইও এবং ফাউন্ডার, স্কাই টেক সল্যুশন্স; মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন । এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO) এর পরিচালক রাশেদ নোমান । প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আলোচনাটি শেষ হয়।

উক্ত অধিবেশনে আলোচকরা স্থানীয় শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো বিবেচনা করে কন্টাক্ট সেন্টার আধুনিকীকরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন যেখানে ভয়েস সার্ভিস ছাড়াও গ্রাহকদের পছন্দের অন্যান্য চ্যানেলগুলো চালু করার উপর বিশেষ গুরুত্ব দেন। এজেন্টদের মাধ্যমে সমস্ত গ্রাহক টাচপয়েন্টে উন্নত কাস্টমার এক্সপেরিয়েন্স প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোচনা করা হয়। অমনিচ্যানেল স্ট্র্যাটেজি এবং অটোমেশন এক্সপেরিয়েন্স এর মাধ্যমে কন্টাক্ট সেন্টার আধুনিকীকরণের ব্যাপারে সকলে একমত পোষণ করেন।

ইনফোবিপ একটি গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্ল্যাটফর্ম যারা এন্টারপ্রাইজ গুলোকে কাস্টমার জার্নির সকল ধাপে 'কানেক্টেড এক্সপেরিয়েন্স' প্রদানে সহায়তা করে। ইনফোবিপের অমনি-চ্যানেল এঙ্গেজমেন্ট, আইডেন্টিটি, ইউজার অথেনটিকেশন এবং কন্ট্যাক্ট সেন্টার সল্যুশন এন্টারপ্রাইজ এবং পার্টনারদের গ্রাহক যোগাযোগের প্রতিকূলতা পেরিয়ে ব্যবসায় প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম। ১ যুগেরও বেশি ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা নিয়ে ইনফোবিপ বিশ্বের ৬টি মহাদেশে ৭০টিরও বেশি অফিসে বিস্তৃত। ১৯০ টিরও বেশি দেশে ৮+ বিলিয়ন মোবাইল ডিভাইস এবং ৭০০+ টেলিকম নেটওয়ার্কে ইনফোবিপের সেবা বিদ্যমান। প্রতিষ্ঠাসাল ২০০৬ থেকেই ইনফোবিপ পরিচালিত হচ্ছে এর কো-ফাউন্ডারস; সিইও Silvio Kutić, Roberto Kutić and Izabel Jelenić এর হাত ধরে।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads