ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, পাঁচজনের লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, পাঁচজনের লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে, ২০২০

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিচের তলায় এক অগ্নিকাণ্ডের ঘটনার পর পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার রাত পৌনে দশটা নাগাদ গুলশানের এই বড় হাসপাতালটিতে আগুন লাগে। তবে আগুন অল্পক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম ।

তিনি জানান, হাসপাতালের নিচের তলায় এসির বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। হাসপাতালের নিচ তলায় ছিল করোনাভাইরাস ইউনিট এবং সেখানে যারা ছিলেন তারা সবাই করোনা রোগী।

পাঁচজনের মৃতদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে ফায়াস সার্ভিস নিশ্চিত করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads