আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

অপরাধ

আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০১৯

আশুলিয়ার বুড়িবাজারের একটি বাড়ি থেকে আজ শুক্রবার সকালে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- পারভেজ মিয়া (২৬) এবং তার স্ত্রী সাদিয়া আক্তার (২৩)। তারা দুজনেই পোশাক শ্রমিক ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভবত ওই দম্পতি আত্মহত্যা করেছেন।

পারভেজের মা জানান, পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও সাদিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads