আশুলিয়ায় ইয়াবাসহ তরুণী আটক

ইয়াবা সুন্দরী তরুণীকে সানজিদা আক্তার তুলি (২৩)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

আশুলিয়ায় ইয়াবাসহ তরুণী আটক

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০১৯

আশুলিয়ায় ইয়াবাসহ সানজিদা আক্তার তুলি (২৩) নামে এক সুন্দরী তরুণীকে আটক করছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ বৃহষ্পতিবার ভোর রাতে আশুলিয়ার নবীনগর এলাকার ইউনিক বাস কাউন্টারের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সানজিদা আক্তার তুলি (২৩) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মামুনের স্ত্রী।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে এই সুন্দরী তরুণীর মা বকুল বেগম (৫২) ও ছোট ভাই তুহিন সরদার (২৪) কে দেড় হাজার পিস ইয়াবা এবং ৭৭০ পুড়িয়া হেরোইনসহ আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads