আন্দোলন দমনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না: আইনমন্ত্রী 

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

আন্দোলন দমনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না: আইনমন্ত্রী 

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০২২

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না। প্রকৃত  অপরাধী যারা তাদের গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে। বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে কেউ জ্বালাও পোড়াও করলে সরকার তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের নামে আগেই মামলা ছিল।

ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজার সাব- রেজিস্ট্রার অফিস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন । 

সাব-রেজিস্ট্রার অফিসের দূর্নীতি প্রতি ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোন বিষয়ে অভিযোগ করতে পারবে। সেই অভিযোগের কপিগুলো উধর্ধতন কর্মকর্তারাই তদারকি করবেন। 

প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বিগত বিএনপির শাসনামলে দেশের কোন উন্নয়ন হয়নি। কিন্তু আওয়ামী লীগের আমলে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

ফলক উন্মোচন ও বৃক্ষরোপনের পর প্রধান অতিথি অনুষ্ঠানে যোগদান করেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাব-রেজিষ্টার অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রেভিনিও) ভাস্কর দেবনাথ বাপ্পি, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক,  জেলা রেজিস্ট্রার শাবিকুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। তবে সাব-রেজিষ্টার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে কোন দলিল লেখকদের মধ্যে অনেককেই দেখা যায়নি। কেন তারা উপস্থিত ছিলেন না এ বিষয়ে জানা যায়নি। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads