সারা দেশ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ অক্টোবর, ২০২৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরিশালে গৌরনদীতে র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে রর‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী  শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী পল্লী বিদ্যৎ এর ডিজিএম জুলফিকার আলী চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, গৌরনদী ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন অফিসার আক্তার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স কর্তৃক মহড়া আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads