পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের ৩য় ব্যাচ প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষার পর প্রশিক্ষনার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ পত্র প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষনার্থীদের উদ্যেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে খুব আনন্দ লাগছে। কারন আমি সফল হয়েছি। আটোয়ারী উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমার উদ্দ্যোগে হয়েছে। এ পর্যন্ত ৩টি ব্যাচ সফলতার সাথে অতিক্রম করলো। এ সফলতার জন্য তিনি প্রশিক্ষক মোঃ সুজন কলিকেও ধন্যবাদ জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে একটি কম্পিউটার সেট এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে একটি করে মোবাইল ফোন হ্যান্ডসেট পুরস্কৃত করেন এবং ১০৬ জন মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষনার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ পত্র তুলে দেন।





