জাতীয়

আজ দুই শিফটে হচ্ছে এসএসসি পরীক্ষা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ নভেম্বর, ২০২১

আজ দুই শিফটে হচ্ছে এসএসসি পরীক্ষা। সকাল ১০টায় প্রথম শিফটে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা আর বিকালের শিফটে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে, আজ নেই দাখিল পরীক্ষা। রবিবার হয় দাখিলের প্রথম পরীক্ষা, এছাড়া আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হবে বাকি দুটি। দাখিলের সব কটি পরীক্ষাই হবে সকালের শিফটে।

করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের নয় মাস পর গতকাল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষার্থী প্রায় ২২ লাখ। যা গত বছরের তুলনায় ৮ দশমিক সাত ছয় শতাংশ বেশি।

সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুই শিফটে হচ্ছে এবারের পরীক্ষা।  প্রথমদিন শুধু সকালের শিফটে পদার্থ বিজ্ঞানতত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ছিল। এ বছর শুধু নৈর্বচনিক বিষয়ের পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

রবিবার স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যানজটের কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে হলে প্রবেশ করতে পারেনি। প্রশ্নপত্রে সন্তুষ্ট ছিল শিক্ষার্থীরা। তবে ঠিকমত ক্লাস না হওয়ায় পরীক্ষার প্রশ্ন এবং মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

এদিন সকাল পৌনে দশটার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের টিকার আওতায় আনার কার্যক্রম চলবে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এবার পরীক্ষা নেয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এবার প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads