আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

সংগৃহীত ছবি

জাতীয়

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আজ (মঙ্গলবার) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল ১০টায় ভুটান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন লোটে শেরিং। সেখান থেকে ফিরে, ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভুটানের প্রধানমন্ত্রী।

এরপর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads