আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর সদস্য জাকিয়া সুলতানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর সদস্য জাকিয়া সুলতানা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০২১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জাকিয়া সুলতানা আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থল বন্দর পরির্দশনে আসেন। এসময় তিনি কাষ্টম্স, বন্দর, ইমিগ্রেশনসহ বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বন্দরের অবকাঠামো, ব্যবসা-বাণিজ্যের সুবিধা- অসুবিধা এসব বিষয়ে খোঁজ খবর নেন। বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে আমদানী-রপ্তানীকারক ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় করেন।

এ সসময় ব্যবসায়ীরাও তাদের সুবিধা অসুবিধার কথা অবগত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা কাষ্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল চৌধুরী, সহকারি কমিশনার সাইফ উদ্দিন মজুমদার, সহকারি কমিশনার সালাহ উদ্দিন রিপন, উপ কমিশনার ফখরুল আমিন।
পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ড সদস্য জাকিয়া সুলতানা সাংবাদিকদেরকে জানান, স্থলবন্দরের অবকাঠামো কেমন আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি সুবিধা আছে, আরও কি সুবিধা দরকার, কি বাধা আছে, সেগুলো সরজমিনে দেখার জন্য এসেছি।

এ বন্দর দিয়ে নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্য আমদানীর সুযোগ দেওয়ার জন্য ব্যবসায়ীরা দাবী করে আসছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ২৩টির বেশি স্থল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চলছে। বন্দরের অবকাঠাকোগত অবস্থা বিবেচনা করে আমদানীর সুযোগ দেওয়া হয়। এই মুহুর্তে বেনাপুল সহ দুয়েকটা বাদে এ বন্দর দিয়ে অনেক পণ্যই আমদানীর অনুমতি আছে। তারপরও ব্যবসায়ীদের দাবীগুলো বিবেচনা করবো।
পরবর্তীতে বেনাপুলের মত যে কটা বন্দরের আধুনিকায়ন হবে তার মধ্যে আখাউড়া বন্দরও হবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads