সারা দেশ

আখাউড়ায় ৩২১ টি মসজিদে হবে ঈদ জামাত

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নের ৩২১টি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে পৌরসভায় রয়েছে ৬২টি মসজিদ। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওইসব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আখউড়ায় ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

আখউড়ায় ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আব্দুল মতিন জানান, উপজেলার সর্বমোট ছোট বড় ৩২১টি মসজিদের মধ্যে ৬২টি মসজিদ রয়েছে পৌরসভায়। করোনা ভাইরাসের কারনে সরকারি ভাবে ঈদগা মাঠে এ বছর ও ঈদের নামাজ না পড়তে বলা হয়েছে। সরকারি ভাবে স্বাস্থ্যবিধি মেনে এলাকার স্ব স্ব মসজিদে ঈদের নামাজ আদায় করতে অনুরোধ করা হয়েছে। তাছাড়া যারা অসুস্থ রয়েছেন তাদেরকে মসজিদে না আসতে বলা হয়েছে। মসজিদে এসে নামাজ আদায় করার পূর্বে সবাই বাড়ি থেকে অজু করে মাস্ক পড়ে আসতে হবে। প্রয়োজনে একাধিক জামাত পড়ার ব্যবস্থা করতে হবে।

এদিকে পৌর শহরের তারাগন কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, খড়মপুর কল্লা শহীদ জামে মসজিদ সকাল পৌনে ৯টা ও ৯টায় দুইটি, নারায়নপুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তাছাড়া পৌর শহরের বড় বাজার, মসজিদ পাড়া, শান্তিনগর, উপজেলা, থানা, মালদারপাড়া, কলেজপাড়া, দুর্গাপুর , উপজেলার আজমপুর, চানপুর, হিরাপুর, উমেদপুর, বাউতলা, ধাতুর পহেলা, টানুয়াপাড়া, মোগড়াসহ বিভিন্ন এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তারাগন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: হাফেজ নুরুল ইসলাম বাবুল বলেন, ধর্ম মন্ত্রনালয়সহ সরকারি সকল নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে এসে আদায় করতে নির্দেশনা রয়েছে। শুক্রবারে জুম্মার নামাজে এসব বিষয়ে মুসল্লিদেরকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads