ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষির উন্নয়নে ২ কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কম্বাইন হারভেস্টার মেশিনগুলো দুই কৃষকের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্র উন্নয়ন সহায়তা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ধরখার ইউনিয়নের রুটি গ্রামের কৃষক মো. বাছির মিয়াকে একটি ও একই ইউনিয়নের নুরপুর গ্রামের কৃষক মো. নুরুল হককে একটি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রমূখ। এর আগে আরো ৩টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।





