ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাই করতে ভোটের আগে ভোট অনুষ্ঠিত হয়েছে। তৃণমুল নেতাদের গোপন ব্যালটের মাধ্যমে শুক্রবার প্রার্থী বাছাই ভোট গ্রহন করা হয়। সকাল ১১ থেকে চলে দুপুর ১২টা পযর্ন্ত চলে এ ভোট। দলীয় সীদ্ধান্ত মোতাবেক ৭ জন প্রার্থীও মধ্যে ৩ জন প্রার্থীকে মনোনীত করার জন্য সড়ক বাজারের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের ২০ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রার্থী মনোনীত করতে সুপারিশ করেন। অনুষ্ঠানে আাইনমন্ত্রী এড. আনিসুল হক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন।
এ প্রার্থী বাছাই নির্বাচনে ভোটের সংখ্যা কম হলে ও দলীয় নেতাকর্মী সমর্থকসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দেখতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে আসেন।
দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেন বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেন রতন, সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া, মোহাম্মদ আলী ভূইয়া, শেখ কামাল, মো. সালাউদ্দিন আহমেদ খোকন ও মো. শফিকুল ইসলাম। এর মধ্যে ৩ জন প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ৩জনকে বাছাই করেন। ওই তিন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন রতন ও মোহাম্মদ আলী ভূইয়া। তাদের তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য ৭ জন প্রার্থী দলীয় প্রার্থীর জন্য দীর্ঘ দিন থেকেই দৌঁড়ঝাপ প্রচার প্রচারনা শুরু করেছেন। এসব প্রার্থীরা পৌর শহরের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন, শো-ডাউনের পাশাপাশি জনমত তৈরীতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমুল নেতাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী বাছাই করার জন্য এ নির্বাচন করা হয়। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত। ৯টি ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ২০ জন ভোটার ব্যালটের মাধ্যমে রায় দেন।
প্রার্থী বাছাই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী মো. তাকজিল খলিফা কাজল বলেন, এইটা একটি ভালো প্রক্রিয়া। গণতান্ত্রীক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই দলের জন্য খুবই ভালো।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে একটি প্রার্থী প্যানেল তৈরী করার জন্য গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় নির্দেশনায় তৃণমুল নেতাদের সাথে মতবিনিময় করা হয়েছে। প্রার্থীদেরকে সামনে রেখে গোগন ব্যালটের মাধ্যমে তারা তাদের মতামত ব্যক্ত করেন। অত্যান্ত সুন্দর প্রক্রিয়ায় প্রার্থী প্যানেল তৈরি সম্পন্ন করা হয়।





