সারা দেশ

আখাউড়ায় ৩ কেজি গাঁজাসহ আটক ২

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩কেজি গাঁজাসহ  দুই  মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মাগুরার গোবিন্দগঞ্জের সোনাপাড়া গ্রামের মাইনুল প্রধানের ছেলে পাবেল প্রধান ও গাইবান্ধার গোবিন্দ গঞ্জের নুনতলা গ্রামের সানোয়ার কবিরাজের মেয়ে সোনিয়া আক্তার।

রেলওয়ে পুলিশ জানায় দুপুরে এসআই মোজাম্মেল খান  সঙ্গীয় ফোর্স নিয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান চালান। এসময় তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা একটি ব‍্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো:মাজহারুল করিম সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন তাদের ব‍্যাগ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার  করা হয়। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত রয়েছে। যে কোনো মূল‍্যে মাদক নির্মূল করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads