অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন আদেশ প্রত্যাহার

সংগৃহীত ছবি

আইন-আদালত

অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন আদেশ প্রত্যাহার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

অস্ত্র মামলায় জি কে শামীমকে দেওয়া জামিনাদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে যে মামলায় জি কে শামীম ৬ ফেব্রুয়ারি ৬ মাসের জামিন পেয়েছিলেন সকালে তা এ বেঞ্চের সম্পূরক কার্যতালিকায় আদেশের জন্য রাখা হয়েছিলো।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী ও শওকত ওসমান।  

গতকাল শনিবার তার আইনজীবী শওকত ওসমান জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন। একটি এক বছর ও অপরটিতে ছয় মাসের জামিন পেয়েছেন। মানিলন্ডারিং ও দুদকের আরও দু’টি মামলা আছে সেগুলোর জন্য অলরেডি হলফনামা করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী। অ‌ভিযানের সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মাঝে গত ২৮ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় বিচার শুরু হয়েছে।

জি কে শামীম ছাড়াও এ মামলায় অ‌ভিযুক্ত সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads