সারা দেশ

অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় হত্যার চেষ্টা

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০২২

ঢাকার ধামরাইয়ে রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা এলাকার ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় ওয়াসিম মোল্লা (৩৯) নামে একজনকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত ওয়াসিম মোল্লাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এই ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

আজ শনিবার (০৮ জানুয়ারি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: জুলফিকার।

এর আগে শুক্রবার (০৭ জানুয়ারি) রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে সন্ধ্যায় দাউদ আলীর দোকানের সামনে এমন ঘটনাটি ঘটে।

এলাকাবাসি সুত্রে জানাযায়, ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করছে আবু সরদার, হোসেন সরদার, উজ্জল সরদার। তখন ওয়াসিম মোল্লা তাদের বালু উত্তোলনে বাঁধা দিলে মো: দাউদ আলীর দোকানের সামনে গিয়া ওয়াসিম মোল্লাকে পিটিয়ে আহত করে। পরে ওয়াসিম মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন দৌড়িয়ে গিয়ে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই বিষয়ে মুদি দোকানদার দাউদ আলী বলেন, ওয়াসিম মোল্লা আমার দোকানে মোবাইলে টাকা লোড দিতে আসলে আবু সরদারের লোকজন এসে ওয়াসিম মোল্লাকে মারতে যায়। তখন আমি তাদের ঠেকানোর চেষ্টা করি।

এই বিষয়ে আহত ওয়াসিম মোল্লা বলেন, আমার পৈত্রিক জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে আমি তাদের বাঁধা দেয়। সেকারণে আবু সরদারের লোকজন ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।

এই বিষয়ে আবু সরদারে ছেলে উজ্জ্বল বলেন, আমরা আমাদের জায়গায় বালু উত্তোলন করে বিক্রি করিতেছে। এই সময় ওয়াসিম মোল্লা বাঁধা দিয়ে আমাদের বালু উত্তোলনের পাইপ ভেঙে ফেলে। যার কারণে তাকে কিল ঘুসি দেওয়া হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: জুলফিকার বলেন, বালু উত্তোলন নিয়ে আবু সরদার ও ওয়াসিম মোল্লাকে মারধর করে আহত করেছে। যে হেতু অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেছে। বাঁধা দেওয়ায় পিটিয়ে আহত করছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads