নাটোর প্রতিনিধি:
বিএনপির ডাকা অবরোধ সফল করতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকমীরা। অবরোধের পক্ষে রবিবার সকাল ৭টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল রনি, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল, এনএস কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, এই ডামী নির্বাচন সাধারন জনগন মানেনা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।





