সারা দেশ

'রেলপথের পাশাপাশি সড়কপথ স্থাপনের পরিকল্পনা আছে দুই দেশের সরকারের'

  • ''
  • প্রকাশিত ৩০ জুন, ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

ভারতীয় রাজশাহী বিভাগীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার রায় বলেছেন, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর থেকে হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে দুই দেশের সরকারের।

তিনি বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর।বন্ধু প্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। এতে বদলে যাবে এলাকার আর্থ সামাজিক উন্নয়নের চিত্র।

রবিবার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রেলপথ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
ভারতীয় সহকারি হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি-হলদিবাড়ী জিরো পয়ন্টে রেল সংযোগের স্থাপনার, পাশাপাশি ভারতের সাথে সড়ক (স্থলপথ) সংযোগের স্থান পরিদর্শন করেন।

এসময়, এলাকাবাসির পক্ষে সাইদুর রহমান সহকারি হাইকমিশনারকে বলেন, এই এলাকার অবহেলিত মানুষের ভারত যেতে হলে বুড়ীমারী ১২০ কিলোমিটার ও বাংলাবান্দা ৮০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। চিলাহাটি স্থল বন্দর চালু হলে চিকিৎসা সেবাসহ ব্যবসা-বাণিজ্যর সুফল আসবে। এই এলাকার মানুষের প্রাণের দাবি দুই দেশের রেলপথের পাশাপাশি সড়ক পথ স্থাপনের দীর্ঘদিনের দাবি। দাবি গুলি গুরুত্বের সাথে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারানা আক্তার সুমি বলেন, সড়ক পথটি নির্মিত হলে, দুই দেশের ব্যবসাীয়রা কম খরচে সড়ক পথে আমদানী রপ্তানি করতে পারবেন। এটি জেলাবাসির একটি পুরোনো দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এ অঞ্চলের মানুষের রেলপথ নির্মাণে দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়েছে। আশা করি, অবহেলিত উত্তর অঞ্চলের নীলফামারীর মানুষের কথা ভেবে ভারতের সাথে সড়ক পথটি নির্মাণ করা হলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী চেম্বারের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জেলা ড্রাগ এসোসিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, থানার ওসি মহসিন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেছার উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads