'গাজীপুর, ময়মনসিংহ, কেরানীগঞ্জে কঠোর লকডাউন প্রয়োজন'

ফাইল ছবি

সারা দেশ

'গাজীপুর, ময়মনসিংহ, কেরানীগঞ্জে কঠোর লকডাউন প্রয়োজন'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ নারায়ণগঞ্জের মতো একই পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জকেও কঠোরভাবে লকডাউন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

আজ বুধবার আইইডিসিআরে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জের পরিস্থিতি ভালো নয়। ‘এ অঞ্চলগুলো কঠোরভাবে লকডাউন করা প্রয়োজন।’

স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসের বিস্তার রোধে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর ওপর জোর দেন এবং সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানান।  

এ পর্যন্ত গাজীপুরে ৫৩, ময়মনসিংহে ২১ এবং কেরানীগঞ্জে ২৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads