যশোর পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে উজির আলী নামে এক ব্যক্তি। পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। আহত স্ত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার দিবাগত ২টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ উজির আলীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে .....বিস্তারিত
ওমরা পালনে হজ্জ যাত্রীদের সিলেট রোডে বিমান ভাড়া বাড়ছে খবর শোনার পর হজ্জ যাত্রীদের মধ্যে আলোচনা ঝড় উঠেছে। ওমরাহ শুরু উপলক্ষে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সিলেট- জেদ্দা-সিলেট রুটের ওমরাহ ফেয়ার (নির্ধারণ) করা হয়েছে ১ লাখ ৭ হাজার টাকা। সোমবার (২৪ জুন) গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস)-ভাড়া আপলোড করা হয়। বিমানের ভাড়া বাড়ায় অন্য এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া বাড়ার চাপ ওমরাহ .....বিস্তারিত
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু…. ভূপেন হাজারিকার কালজয়ী গানের আদর্শ লালন করে বৃদ্ধাশ্রমে অবস্থানরত মায়েদের সহানুভূতি ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন ইউএনও'র সহধর্মিনী তাহরিমা ইসলাম তৃনা। তিনি বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে তুলে দিলেন সেলাই মেশিন।.....বিস্তারিত
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে তালা উপজেলা যুব সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপ-শহরের প্রদক্ষিণ করে র্যালিটি তালা পুরাতন হাইস্কুলের মাঠ এসে শেষ হয়। র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন যুব নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু ও মাওলানা কবিরুল ইসলাম।.....বিস্তারিত
পটুয়াখালী প্রতিনিধি: বাল্যবিবাহে বাধা দেওয়ার জেরে পটুয়াখালীর দশমিনা উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটর ফাতিমা বেগমকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ৮ জুন বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া........বিস্তারিত
ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা দিয়েও ঠেকানো গেলেনো বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন ভূইয়াকে। বেসরকারি ফলাফলে তিনি বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনকে হারিয়েছেন।.....বিস্তারিত
গাজীপুরকে বলা হয় কাঁঠালের রাজধানী। এর স্বাদ, মিষ্টতা, ঘ্রাণ ও আকারের দিক থেকে এই জেলার কাঁঠালের খ্যাতি রয়েছে দেশ ও বিদেশে। চারদিকে যেনো মৌসুমী ফল কাঁঠালের মৌ মৌ গন্ধ।যেদিকে চোখ যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। শ্রীপুর উপজেলার প্রায় ৯৫ শতাংশ বাড়িতে জাতীয় ফল কাঁঠালের ফলন হয়। এ জন্য গাজীপুরকে ‘কাঁঠালের রাজধানী’ বলা হয় । দেশের সবচেয়ে বড় কাঁঠালের বাজারও শ্রীপুরে।.....বিস্তারিত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ, অরুণ পাড়া, তারুম পাড়া, বেটলিং, নিউথাংনাং পাড়ায় ছড়িয়ে পড়েছে জ্বর কাশি রক্ত বমি ও ডায়রিয়া। এসব এলাকায় কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল না থাকায় চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে অর্ধশতাধিক মানুষ।.....বিস্তারিত