কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে কোটা প্রথার সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। অন্যদিকে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।........বিস্তারিত
সাভারে পুলিশ ছাত্রলীগ মিলিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আন্দোলনকারী এক শিক্ষার্থী। এছাড়াও অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন দেড়শতাধিক। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায় নি। তবে পকেটে থাকা অস্পষ্ট একটি আইডি কার্ডের ফিতায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ফিতা পাওয়া গেছে।.....বিস্তারিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্ট্গ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত করে ১০ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্ট্গ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের বাড়ীঘর ভাংচুর ও দোকানপাটে লুটপাট করার অভিযোগও উঠেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।.....বিস্তারিত
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা-সিলেট, ঢাকা-কুমিল্লা মহাসড়কের মাঝে অবস্থিত আশুগঞ্জ টোল প্লাজায় ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে বন্ধ হয়ে গেছে রাজধানীর সঙ্গে দুই অঞ্চলের সড়ক যোগাযোগ।.....বিস্তারিত
মানিকগঞ্জের সিংগাইরে কালিগঙ্গা নদীর তীরে খেলতে গিয়ে তান্না (৪) নামের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের তিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠল শিশুর লাশ । মঙ্গলবার সকাল ১১ টার দিকে পার্শ্ববতী উপজেলা কেরানীগঞ্জের সৈয়দপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে ঐ শিশুর লাশ উদ্বার করা হয় ।.....বিস্তারিত
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ্ বোরহান মেহেদী ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির।.....বিস্তারিত
কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ নগরী। নগরীর টাউন হল মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা প্রথা বাতিলের দাবিতে স্লোগান দেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় টাউন হল তিন রাস্তার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।.....বিস্তারিত
রাজশাহীতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।.....বিস্তারিত