জাতীয়

সিনহা হত্যা মামলায় খালাসপ্রাপ্তরা কারামুক্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ ফেব্রুয়ারি, ২০২২

দেশের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাত আসামি কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কারাগার থেকে মুক্ত হন তারা।

এর আগে সোমবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।

মামলার আসামি নন্দদুলাল, রুবেল, সাগর, নরুল, নিজাম ও আয়াজের যাবজ্জীবন দিয়েছেন আদালত।

এছাড়া রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩) ও আবদুল্লাহ আল মাহমুদ (২০)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযোগপত্রভুক্ত দুজন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads