আপডেট : ০১ February ২০২২
দেশের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাত আসামি কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কারাগার থেকে মুক্ত হন তারা। এর আগে সোমবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। মামলার আসামি নন্দদুলাল, রুবেল, সাগর, নরুল, নিজাম ও আয়াজের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩) ও আবদুল্লাহ আল মাহমুদ (২০)। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযোগপত্রভুক্ত দুজন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১