ভোলায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের “বাল্য বিবাহ প্রতিরোধে করনীয়” ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গ্ৰামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে সংগঠনটির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ্ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান, গ্ৰামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বাল্যবিবাহের কারণ, কুফল, প্রতিকার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এর হার কমিয়ে আনতে জনমত সৃষ্টিতে যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।
কর্মশালায় বাল্যবিবাহ সম্পর্কে ধারণা, বাল্যবিবাহের সংজ্ঞা, বাল্যবিবাহের চিত্র, করোনা কালীন বাল্যবিবাহের চিত্র, বাল্যবিবাহের কারণসমূহ, বাল্যবিবাহের পরিনতি, সমাজ ও রাষ্ট্রের ওপর বাল্যবিবাহের প্রভাব, বাল্যবিবাহের শাস্তি, বাল্যবিবাহ পরিচালনা করার শাস্তি, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং সর্বোপরি বাল্য বিবাহ প্রতিরোধে যুবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





