সারা দেশ

চৌদ্দগ্রামে সাংবাদিক জহিরের পিতার দাফন সম্পন্ন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১ ফেব্রুয়ারি, ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রামের সাংবাদিক হাসান মুহাঃ জহিরের পিতা, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মৌলভী মোঃ মমতাজ উদ্দিন(৮১) বার্ধক্যজনিত কারণে রোববার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

পরদিন সোমবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়ির পাশের মাঠে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানাযার নামাজে অংশ নেন আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads