সখীপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সখীপুর প্রেসক্লাবে উপজেলা মহিলা পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। মহিলা পরিষদের সভাপতি মোসলিমা খাতুন মানববন্ধন, রোকেয়া দিবস পালন ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বিলকিছ আক্তার লতা, অর্থসম্পাদক লাইলী আক্তার, প্রচার সম্পাদক রাশেদা রাশো, রওশন আরা রিতাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads