আপডেট : ২৫ November ২০১৯
টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সখীপুর প্রেসক্লাবে উপজেলা মহিলা পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। মহিলা পরিষদের সভাপতি মোসলিমা খাতুন মানববন্ধন, রোকেয়া দিবস পালন ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বিলকিছ আক্তার লতা, অর্থসম্পাদক লাইলী আক্তার, প্রচার সম্পাদক রাশেদা রাশো, রওশন আরা রিতাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১