ময়মনসিংহে ট্রাক উল্টে হৃদয় (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এতে আরো ৫ জন আহত হয়েছে।
তারাকান্দা উপজেলার গজহরপুর নামক স্থানে আজ সকালে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় নেত্রকোণা জেলার গৌরীপুর উপজেলার বালিয়াকান্দা গ্রামের আবুল কাসেমের ছেলে।
জানা যায়, ময়মনসিংহগামী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৫-৪৩৯১) চড়ে হৃদয় মাদরাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের যাত্রী মাদরাসা ছাত্র হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





