বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৯

ময়মনসিংহে সড়কে ট্রাক উল্টে মাদরাসা ছাত্র নিহত

ময়মনসিংহে সড়কে ট্রাক উল্টে মাদরাসা ছাত্র নিহত প্রতীকী ছবি


ময়মনসিংহে ট্রাক উল্টে হৃদয় (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।  এতে আরো ৫ জন আহত হয়েছে।  

তারাকান্দা উপজেলার গজহরপুর নামক স্থানে আজ সকালে  এ ঘটনা ঘটে। 

নিহত হৃদয় নেত্রকোণা জেলার গৌরীপুর উপজেলার বালিয়াকান্দা গ্রামের আবুল কাসেমের ছেলে।

জানা যায়, ময়মনসিংহগামী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৫-৪৩৯১) চড়ে হৃদয় মাদরাসা থেকে বাড়ির দিকে  যাচ্ছিল। পরে ট্রাকটি  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের যাত্রী মাদরাসা  ছাত্র হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১