কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রোববার সকালে ট্রেনে কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধার মুত্যু হয়েছে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলা রতনপুর এলাকার মৃত. সাদেক সরকারের ছেলে হরযত আলী (৮৫) ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হরযত আলী ডায়াবেটিসের থাকার কারণে প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাটাহাটি করেন। সকালে রতনপুর ট্রেনের রাস্তা দিয়ে হাটাহাটি করেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এ্যাক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

মৌচাক রেল স্টেশন কর্মকর্তা রশিদ হোসেন জানান, সংবাদ পাওয়ার আগেই মৃতদেহটি তার পরিবারের লোকজন নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads