ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমের পুরো দমে আমন আবাদ শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা হাল চাষ দিয়ে জমি প্রস্তুুত করে আমন চারা রোপনে এক প্রকার ব্যস্ত সময় পার করছে । এদিকে শ্রমিক সংকটে মজুরি বৃদ্ধি পাওয়ায় অনেকেই জমিতে কাজ করতে পারছেন না।
এ অবস্থায় কৃষকের লোকসান কমাতে চির সবুজ সংগঠনের সদস্যরা এক কৃষককের জমি ধেকে আমন চারা উত্তোলন করে তাকে সহায়তা করেন । রোববার পৌর শহরের তারাগন এলাকায় চির সবুজ সংগঠনের সদস্য দুলাল ঘোষের নেতেৃত্বে ৮-১০ জন সদস্য কৃষক মো. রৌশন মিয়ার জমি থেকে আমন চারা উত্তোলনের কাজে অংশ নেন।
খোঁজ নিয়ে জানা যায়, একদিকে করোনা ভাইরাস অন্যদিকে শ্রমিক সংকটসহ কৃষি মজুরি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে দৈনিক মজুরি ছিল ৩শ টাকা এখন তা দাঁড়িয়েছে ৫০০ টাকায়। ফলে কৃষকরা মাত্রারিক্ত টাকায় শ্রমিক জোগার করতে দিশাহারা হয়ে পড়ছেন। এ অবস্থায় চির সবুজ সংগঠনের সদস্যরা দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়ায় চারা উত্তোলনের কাজে সহায়তা করেন।
দুলাল ঘোষ বলেন, মানবিক কারনে দরিদ্র কৃষকের জমি থেকে আমন চারা উত্তোলন কাজে সহায়তা করা হয়। এই দুর্দিনে অসহায় কৃষকের পাশে এসে দাঁড়াতে পেড়ে খুবই ভাল লাগছে।
কৃষক রৌশন খাঁ বলেন, এ মৌসুমে উন্নত বীজ চারার চাহিদা থাকায় আমন বীজতলা তৈরী করা হয় । এই দুর্দিনে তারা কাজে সহায়তা করায় খুবই খুশি । স্থানীয় লোকজন এমন উদ্যোগকে প্রশংসা করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, এ উপজেলায় স্থানীয় কৃষকরা পুরোদমে আমন ধান আবাদ শুরু করছেন। তবে চারা কোন সংকট নেই। শেষ পযর্ন্ত যদি আবহাওয়া অনকুলে থাকলে আর কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।





