আপডেট : ০৬ September ২০২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রোববার সকালে ট্রেনে কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধার মুত্যু হয়েছে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলা রতনপুর এলাকার মৃত. সাদেক সরকারের ছেলে হরযত আলী (৮৫) । এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হরযত আলী ডায়াবেটিসের থাকার কারণে প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাটাহাটি করেন। সকালে রতনপুর ট্রেনের রাস্তা দিয়ে হাটাহাটি করেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এ্যাক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করেন। মৌচাক রেল স্টেশন কর্মকর্তা রশিদ হোসেন জানান, সংবাদ পাওয়ার আগেই মৃতদেহটি তার পরিবারের লোকজন নিয়ে যায়।
ৱ
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১