যশোরে হানিফ পরিবহন বাসের ধাক্কায় নিহত ২

সংগৃহীত ছবি

সারা দেশ

যশোরে হানিফ পরিবহন বাসের ধাক্কায় নিহত ২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৯

যশোর সদর উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার রূপদিয়ার মার্বেল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের সুতীঘাটা এলাকার শেখ আনোয়ার হোসেনের ছেলে ইজিবাইক চালক ইমরান হোসেন রানা (২৬) ও বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের বদর আলীর ছেলে বাবুল আক্তার (২৮)।

যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ইজিবাইক চালক ইমরান ও যাত্রী বাবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘাতক বাস চালক শামছুর রহমানকে আটক করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads