আপডেট : ২৯ April ২০১৯
যশোর সদর উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার রূপদিয়ার মার্বেল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদরের সুতীঘাটা এলাকার শেখ আনোয়ার হোসেনের ছেলে ইজিবাইক চালক ইমরান হোসেন রানা (২৬) ও বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের বদর আলীর ছেলে বাবুল আক্তার (২৮)। যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ইজিবাইক চালক ইমরান ও যাত্রী বাবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বাস চালক শামছুর রহমানকে আটক করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১