দেওয়ানগঞ্জে যমুনা নদীতে চলছে বালু তোলার মহোৎসব

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে চলছে বালু তোলার মহোৎসব

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে দেদারছে বালু উত্তোলন চলছে। দেখে মনে হবে এটা কোনো বালু উত্তোলনের মেলা। দেখেও না দেখার ভান করে চলছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন থেকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার ঘাট সংলগ্ন ও সদ্য নির্মিত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের কাছ থেকে ড্রেজার মেশিনের সাহায্যে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, বালু উত্তোলন কারীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ রমরমা ব্যবস্যা চালিয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বামতীর সংরক্ষণ প্রকল্পসহ আশপাশের এলাকা গুলো। এরা প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছেনা। বালু সিন্ডিকেটের সাথে জড়িতদের নাম জানতে চাইলে তারা বলেন, আমরা নাম বলতে পারি তবে আমাদের জান-মালের নিরাপত্তা দেবে কে?

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য নির্মিত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের কাছ থেকে ৮টি ড্রেজার মেশিনে কে কত বালু উত্তোলন করতে পারে,বাঁধাহীন ভাবে চলছে এর প্রতিযোগিতা।

ড্রেজারের কাজে নিয়োজিত জনৈক শ্রমিক জানান, আমি দিন হাজিরায় কাজ করি, ড্রেজার মালিকের নাম বলতে নিষেধ আছে। তবে আমার জানা মতে, সবাইকে ম্যানেজ করেই এ বালুর ব্যবস্যা চলছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় রয়েছি আপনি ইউএনও স্যারের সাথে যোগাযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা জানান,বিষয়টি খোঁজ নিয়ে আমি ব্যবস্থা নেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads